কোয়েল পাখির ডিম
আমাদের ফার্মের কোয়েল পাখির ডিম আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। প্রতি ১০০ গ্রাম কোয়েল ডিমে আপনি পাচ্ছেন প্রায় ১৩ গ্রাম প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া কোয়েলে ডিমে আছে আয়রন যা স্মৃতিশক্তি উন্নত করে, রক্তস্বল্পতা কমায় এবং শিশুদের মানসিক ও শারীরিক বিকাশেও অনেক উপকারী।
মুরগির ডিম
মুরগির ডিম দৈনন্দিন প্রোটিন এর চাহিদা মেটানোর এক সাশ্রয়ী আর সহজলভ্য উৎস। আমাদের ফার্মের মুরগি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বড় হয় আর তাই মুরগির দেওয়া ডিমগুলো তুলনামুলক ভাবে বড় হয় আর খেতে ও হয় বেশ সুস্বাদু।
হাঁসের ডিম
যদি বেশি মাত্রায় পুষ্টি চান তাহলে হাঁসের ডিম হবে আপনার জন্য একটি চমৎকার পুষ্টির উৎস। হাঁসের ডিম বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ, যা শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত শক্তির প্রয়োজনীয়তা পূরণে সহায়ক। হাঁসের ডিম হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
গরুর দুধ
সুস্থ থাকার জন্য আপনার প্রতিদিনের খাবারের তালিকায় খাঁটি ও নির্ভেজাল দুধ রাখুন । আমাদের ফার্ম থেকে আপনি সরাসরি ক্রয় করতে পাবেন খাঁটি গরুর দুধ। দুধে কোনো ভেজাল বা কৃত্রিম কিছু মেশানো নেই।
কবুতরের বাচ্চা
খাঁটি দেশি জাতের কবুতরের বাচ্চাগুলোকে খোলা ও প্রাকৃতিক পরিবেশে খামারে জন্মানো এবং যত্ন করে বড় করা হয়েছে। আপনার খামারের জন্য, বাজারে বিক্রয় করার জন্য, কিংবা আমিষের উৎস হিসেবে এই কবুতরের বাচ্চাগুলো বেশ উপযোগী।
মাখন
আমাদের খামারে উৎপাদিত মাখন গরুর খাঁটি দুধ থেকে তৈরি করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় কোনো কেমিক্যাল, রং বা ভেজাল ব্যবহার করা হয় না। প্রতিদিনের খাবার, বা রান্নায় ব্যবহার করার জন্য এই মাখন উপযুক্ত।