গৃহপালিত পশু

গাভী

রাজশাহী থেকে সংগ্রহ করা অস্ট্রেলিয়ান এই গাভির বাছুরের পরিপূর্ণ পরিচর্যা করা হয় একদম ষাঁড়ের মতো। বিশেষ করে এই গাভী দের কে দেয়া হয় মিল্ক বুসটার যেটা দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।

ষাঁড়

ফারিয়া’স এগ্রো এসেন্স এ পেয়ে যাচ্ছেন স্পেশাল শাহিওয়াল মিক্স জাতের গরু। গুনে, মানে সব দিক দিয়ে এই জাতের ষাঁড় গরু অন্যতম। সুস্থ, পরিছন্ন পরিবেশে বড় হওয়া এই শাহিওয়াল মিক্স জাতের গরু নিয়মিত যত্নে দ্রুত বেড়ে ওঠে। প্রতিনিয়ত এই প্রাণীগুলোকে খাওয়ানো হয় আকিজ ফিডের খড়, ভুষি, কলা, প্রাকৃতিক ঘাস। 

হাঁস

এই ফার্মে আছে বিশেষ বেলজিয়ান জাতের হাঁস। এই হাঁসগুলো অনেক ডিম দেয় এবং ডিম গুলো হয় বেশ বড় সাইজের। এই হাঁসগুলোকে প্রতিদিন সকাল এবং রাতে খাওয়ানো হয় লেয়ার ফিড। পরিপূর্ণ পরিচর্যায় বেড়ে ওঠার ফলে এই হাঁসগুলোর বেশ কয়েকটি ডিম দিয়ে থাকে।

মুরগি

এই খামারে সুপার হাইব্রিড মুরগি রয়েছে। মুরগিগুলো নেত্রকোনা অঞ্চলের উন্নত জাতের, রোগ-ব্যাধি কম হয় এবং দ্রুত বড় হয়। প্রতিদিন আকিজ লেয়ার ফিড খাওয়ানো হয় ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয়।

কোয়েল পাখি

কোয়েল পাখি বেশি ডিম দেওয়ার জন্য পরিচিত এবং ডিমের মান খুব ভালো। আকিজ ফিডের স্টার্টার খাবার দিনে তিন বেলা পানিসহ খাওয়ানো হয়। 

কবুতর

খামারে বর্তমানে বেশ কয়েকটি সুস্থ কবুতর রয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে দুইবার গম ও সরিষা খাওয়ানো হয়। খাঁচাগুলো দিনে দুইবার পরিষ্কার করা হয়, ফলে পরিবেশ থাকে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত এবং রোগের ঝুঁকি কমে।