আমরা প্রতিদিন দুধ পান করি আর ডিম খাই, কিন্তু খুব কম মানুষই জানি, এই খাবারগুলো আসলে কীভাবে উৎপাদিত হচ্ছে। বাজারের চকচকে বোতল বা প্যাকেট দেখে অনেক সময় মনে হয় সবই নিরাপদ। বাস্তবতা কিন্তু ভিন্ন হতে পারে।
খাঁটি দুধ চেনার প্রথম শর্ত হলো গরুর স্বাস্থ্য। অসুস্থ বা ঠিকমতো পরিচর্যা না করা গরু কখনোই ভালো পরিমাণে দুধ দিতে পারে না। খামারে যদি নিয়মিত ভেটেরিনারি চেকআপ, পরিষ্কার পরিবেশ আর সঠিক খাদ্য না থাকে, তাহলে সেই দুধের গুণমান প্রশ্নবিদ্ধ হয়। একইভাবে ডিমের ক্ষেত্রেও হাঁস বা মুরগির খাবার, পানি আর থাকার জায়গা খুব গুরুত্বপূর্ণ।
অনেক অনির্ভরযোগ্য খামারে দুধের পরিমাণ বাড়াতে কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিমের ক্ষেত্রেও অতিরিক্ত হরমোন বা অস্বাভাবিক খাদ্য ব্যবহারের ঝুঁকি থাকে।
ফারিয়ার এগ্রো এসেন্সে আমরা বিষয়টাকে আলাদা চোখে দেখি। প্রতিটি গরু, হাঁস আর মুরগি নিয়মিত পরিচর্যার মধ্যে থাকে। পরিষ্কার পরিবেশ, নির্দিষ্ট খাদ্য আর নিয়মিত ভেটেরিনারি তদারকির মাধ্যমে আমরা নিশ্চিত করি, আপনার টেবিলে পৌঁছানো দুধ ও ডিম নিরাপদ ।
আপনি যদি স্বাস্থ্যসম্মত দুধ ও ডিম চান, উৎসটা জানুন। আজই যুক্ত হোন ফারিয়ার এগ্রো এসেন্সের সাথে।